ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২০ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগে তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টা থেকে রাত ১১টা ৪০ মিনিটের মধ্যে মেট্রোরেল পিলারের নিচে এ বিস্ফোরণ ঘটে। রাত ১২টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি জানান, শাহবাগ থানার আওতাধীন তিন নেতার মাজারের পাশে মেট্রোর ৫২৭ নম্বর পিলারের নিচে একটি ককটেল বিস্ফোরিত হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছে। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেলটি বিস্ফোরণ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে একই রাতে রাজধানীর আরও দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত পৌনে ১১টার দিকে পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এরও আগে রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটে। ওই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অল্প সময়ের ব্যবধানে রাজধানীর পৃথক তিন স্থানে বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাগুলো পৃথকভাবে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

শাহবাগে তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০১:৩৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬