ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগে জামায়াতের আপত্তি

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫১৫ বার পড়া হয়েছে

সাইবার সুরক্ষা আইন-২০২৬ সংশোধনের উদ্যোগ নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলছেন, প্রস্তাবিত সংশোধিত খসড়া কার্যকর হলে বাকস্বাধীনতা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা চলতি বছরের ২১ মে গেজেট প্রকাশিত সাইবার সুরক্ষা আইন-২০২৬ বহাল রেখে সংশোধিত খসড়া বাতিলের দাবি জানিয়েছেন।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬ : নিরাপত্তা নিয়ন্ত্রণ নাকি বাকস্বাধীনতা দমন?’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রশ্ন তোলেন, আইনটি কার্যকর হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই কেন সংশোধনের প্রয়োজন হচ্ছে। তিনি দাবি করেন, সংশোধনের মাধ্যমে বিরোধী মত ও গণমাধ্যম নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হতে পারে এবং রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের হয়রানির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন,

জামায়াতের প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, প্রস্তাবিত সংশোধিত আইন বাকস্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের কারণ হতে পারে।

এদিকে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সংশোধিত আইন কার্যকর হলে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনার সুযোগ সীমিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেমিনারে সাংবাদিক ও পেশাজীবীরাও অংশ নেন। বক্তাদের আলোচনায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা কীভাবে সুরক্ষিত রাখা যায়—এই ভারসাম্যের বিষয়টি গুরুত্ব পায়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগে জামায়াতের আপত্তি

আপডেট সময় : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬