ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২১ বার পড়া হয়েছে

সবার ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে না। তবে মাদকাসক্ত হওয়া কিংবা অপরাধের সঙ্গে যুক্ত হওয়া যাবে না—শিক্ষার্থীদের উদ্দেশে এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এ প্লাস ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, কেউ বিদেশে যেতে চাইলে বা ভিন্ন কোনো ক্যারিয়ার গড়তে চাইলে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে পড়াশোনার মাধ্যমে ক্যারিয়ার গড়তে চাইলে কলেজের ফলাফল গুরুত্বপূর্ণ। এই সময়টাকে কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষার পথও উন্মুক্ত হবে। তিনি বলেন, সবার ডাক্তার হতে হবে না, সবার ইঞ্জিনিয়ারও হতে হবে না। কিন্তু একজনকেও মাদকাসক্ত হওয়া যাবে না। দুর্নীতিগ্রস্ত বা খারাপ মানুষ হওয়া যাবে না।

আরও পড়ুন,

নিজের স্কুলজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর পুরোনো বিদ্যালয়ে এসে দেখছেন, যে শিক্ষকরা তাদের তারুণ্যের সময় শিক্ষার্থীদের জন্য শ্রম ও সময় দিয়েছেন, তারা এখন বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদের তারুণ্য শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করায় তাদের প্রতি শিক্ষার্থীদের দায় ও ঋণ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

কিশোর গ্যাংয়ের প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, দেবিদ্বারের কয়েকজন কিশোরকে কিশোর গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে থানায় নেওয়া হয়েছে। তাদের মধ্যে স্থানীয় স্কুলের শিক্ষার্থীও রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, কোনো শিক্ষার্থীর অপরাধে গ্রেপ্তারের খবর তাকে লজ্জিত করে। বিপরীতে কোনো শিক্ষার্থী ভালো কাজ করছে—এমন খবরই এলাকার জন্য গর্বের বিষয়।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ভালো কাজের সঙ্গে তিনি তাদের পাশে থাকবেন। তবে অপরাধ করলে পরিচয় বা সম্পর্ক বিবেচনা না করে আইন অনুযায়ী শাস্তি পাওয়ার কথা উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের মাদক, কিশোর গ্যাং ও বিপথগামী কর্মকাণ্ডে না জড়ানোর শপথ করান হাসনাত আবদুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

আপডেট সময় : ০৯:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬