মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা

- আপডেট সময় : ০৪:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৫২৯ বার পড়া হয়েছে
ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিত করা এবং অপতথ্য রোধে তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরে মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন মাগুরার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ডিডিএলজি আরিফুল ইসলাম সরদার।
এবারের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য ছিল—‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’। আলোচনা সভায় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।
আরও পড়ুন,
- দুই দফা রিমান্ড শেষে এমপি নজরুল কারাগারে
- নারীদের যাতায়াতে বাড়ছে পিংক বাস
- সিলেট নগরীতে পুলিশের অভিযানে ৩২ জন গ্রেফতার
বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের কাছে দ্রুত তথ্য পৌঁছে যাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতিতে নির্ভরযোগ্য ও সঠিক তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য জনগণের কাছে সহজলভ্য হলে গুজব ও অপতথ্যের বিস্তার কমানো সম্ভব। পাশাপাশি তথ্য যাচাই করে প্রচার এবং দায়িত্বশীলভাবে তথ্য ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের তথ্য প্রাপ্তির সুযোগ আরও সহজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন।













