পশ্চিম আগারগাঁও থেকে সাবেক ছাত্রলীগ নেতা শাহ্ মোস্তফা গ্রেপ্তার

- আপডেট সময় : ০৫:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৫১৯ বার পড়া হয়েছে
রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা শাহ্ মোস্তফা আলমগীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। বুধবার সকাল ৭টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল।
গ্রেপ্তার শাহ্ মোস্তফা আলমগীরের বয়স ৫৫ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সাবেক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্যও ছিলেন।
আরও পড়ুন,
- শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ২০২৬ অনুষ্ঠিত
- ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে
- সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগে জামায়াতের আপত্তি
ঢাকা মহানগর পুলিশের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে শাহ্ মোস্তফা আলমগীরের বিরুদ্ধে।
ডিবি জানিয়েছে, পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য বা পাল্টা কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।













