সংবাদ শিরোনাম ::
শালিখায় শিক্ষা অফিস নিয়ে নানা অভিযোগ, তদন্ত চান স্থানীয়রা
সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ১১:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ৫৪৯ বার পড়া হয়েছে
বিদ্যালয়ে ক্লাস না করে শিক্ষা অফিসের দালালি করলেও ডিপিইও অফিস কোন ব্যবস্থা নেয়নি কেন?
প্রধান শিক্ষকও কোনো ব্যবস্থা নেয়নি কেন?
কার ছত্রছায়ায় এই অনিয়ম করে পার পেয়ে যাচ্ছে?
আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নিয়োগপ্রাপ্ত টিইও হেনায়ারা শালিখায় এসেই কাজলের মতো আওয়ামী ভাবাপন্ন শিক্ষককে অফিসে কালেকশন করতে কাছে ডেকে নেয়।
মুলত কাজল সিন্ডিকেটে অফিস চলে। টিইও হেনায়ারা খানমের রুমে আড্ডা ও দেনদরবার করে সময় পার করা কাজল মাস্টার ও রকিব নামের একজন পিয়ন সকল অপকর্মের হোতা।
প্রাথমিকে তদারকি কারা করে?
এতো অনিয়মেও হেনায়ারা সরকারী এজেন্ডা বাস্তবায়ন না করে খেয়াল খুশি মতো চলাচল করেন। এসবের প্রতিকার চায় শালিখার আপামর জনগন। মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্বাচনী এলাকায় এই অনিয়মে শালিখাবাসী হতাশ!















