ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের তিন বিচারক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ৫১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেল, যেটি ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারকসহ প্রসিকিউশন টিম। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে থাকা কথিত এই গোপন বন্দিশালা পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকারী দলে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এ ছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্য এবং আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেন।

এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালা পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল-১। ওই দিন চিফ প্রসিকিউটর এসব বন্দিশালা পরিদর্শনের আবেদন করেন। আবেদনে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের তুলে নিয়ে গোপন বন্দিশালায় আটকে রাখা, নির্যাতন ও গুমের অভিযোগের বিষয়টি তুলে ধরা হয়।

ট্রাইব্যুনালের পক্ষ থেকে এসব অভিযোগের প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট স্থান সম্পর্কে তথ্য সংগ্রহের অংশ হিসেবেই পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান। পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের উপস্থিতি গোপন বন্দিশালা সংক্রান্ত অভিযোগের বিচারিক প্রক্রিয়ায় নতুন করে গুরুত্ব বহন করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের তিন বিচারক

আপডেট সময় : ০৮:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬