ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার শালিখায় প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নেওয়ার অভিযোগ 

মাগুরা ​স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:২৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ৫২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরার শালিখা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ৮ মাসের শিশু সন্তান সহ ভাগিয়ে নেওয়ার অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা আঃ হালিম মোল্যা (৪৬) শালিখা থানায় এই লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দেওয়াডাঙ্গা এলাকার প্রবাসী মোঃ ইউসুফ মোল্যার স্ত্রী মোছাঃ পলি খাতুন (২২) যার পিতার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার আড়ংগাছা গ্রামে। বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সূত্রে দেওয়াডাঙ্গা গ্রামের রাজু মোল্যার (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

​অভিযোগে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১০ টার সময় রাজু মোল্যা ও তাঁর সহযোগী মোঃ মোস্তফা মোল্যা (৫৫) বিবাহের প্রলোভন দেখিয়ে পলি খাতুনকে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। আত্মগোপনে যাওয়ার সময় ওই গৃহবধূ নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা, ১০ গ্রাম স্বর্ণালঙ্কার, ব্যবহৃত পোশাক ও তাঁর ৮ মাসের শিশু সন্তান ফাতেমাকে সাথে করে নিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

​অভিযোগের বিষয়ে জানতে রাজু মোল্যার বাড়িতে অনুসন্ধান চালিয়ে তাঁর সন্ধান মেলেনি। পরবর্তীতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​এ বিষয়ে অভিযোগকারী আঃ হালিম মোল্যা জানান, পারিবারিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ায় থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা দেরি হয়েছে। শালিখা থানা পুলিশ ঘটনার বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে ভুক্তভোগী পরিবার আশা প্রকাশ করছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

মাগুরার শালিখায় প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নেওয়ার অভিযোগ 

আপডেট সময় : ১২:২৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬