ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি দলীয় নাকি বাইরে থেকে সিদ্ধান্ত বিএনপির বৈঠকে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ৫৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি দলীয় হবেন নাকি বাইরের কোনো ব্যক্তি—সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম। তিনি জানান, সংবিধান ও প্রয়োজনীয় আইন অনুসরণ করে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নিজের নাম রাষ্ট্রপতি পদে আলোচনায় থাকার বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, এ বিষয়ে দলীয় ফোরামের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি গবেষণায় বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজনৈতিক বিতর্কের পরিবর্তে উন্নয়নমূলক কাজে মনোযোগ দিতে হবে। বাজেটের বড় অংশ অপচয় হলেও গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণ নয়, কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গেও সম্পর্কিত। এ সময় তিনি বিগত সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, বাস্তবায়নের চেয়ে কাগজে-কলমে হাজার হাজার কোটি টাকা অপচয় হয়েছে। পাশাপাশি তরুণদের চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

রাষ্ট্রপতি দলীয় নাকি বাইরে থেকে সিদ্ধান্ত বিএনপির বৈঠকে : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৬:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬