ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৫৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একই বছর ঈদুল ফিতর পালিত হতে পারে ৯ মার্চ মঙ্গলবার। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, হিজরি ১৪৪৮ সালের রমজানের সম্ভাব্য সময়সূচি জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।

হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার শাবান মাসের ২৯ তারিখে রমজানের চাঁদ দেখা হবে। তবে ওই দিন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান শুরু হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ৮ মার্চ সোমবার রমজান শেষ হয়ে ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তবে এসব তারিখ চূড়ান্ত নয়। ইসলামি নিয়ম অনুযায়ী, রমজানের শুরু ও ঈদুল ফিতরের দিন নির্ধারণ করা হয় সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে। ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে বাংলাদেশসহ অনেক দেশে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় রমজান ও ঈদ এক দিন পরে পালিত হওয়ার সম্ভাবনাও থাকে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

আপডেট সময় : ১১:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬