শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মহোদয়ের বদলীজনিত বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০৬:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৫২২ বার পড়া হয়েছে
অদ্য ০২ আগস্ট ২০২৬ খ্রিঃ কনফারেন্স রুম, পুলিশ সুপারের কার্যালয়, মাগুরা-এ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব জাহিদ হাসান মহোদয়ের বদলীজনিত বিদায় উপলক্ষে এক সংক্ষিপ্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায় সংবর্ধনা প্রদান করেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বিদায়ী কর্মকর্তার পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা; জনাব থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; জনাব নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল, মাগুরা)সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।















