ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার খালেদা জিয়ার জন্মদিন, দেশজুড়ে বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ৫১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শনিবার ১৫ আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় কেন্দ্রীয়ভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। একই সঙ্গে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের নিজ নিজ এলাকার কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

গত বছরের ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিসের পাশাপাশি কিডনি, ফুসফুস, হৃদ্‌যন্ত্র ও চোখের নানা সমস্যায় ভুগছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার মধ্যেও শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে যান বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেত্রী। তার মৃত্যুর সময় পাশে ছিলেন জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা এবং চিকিৎসকরা।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তার আদি বাড়ি ফেনীতে। ১৯৮১ সালে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে কারাবাস, মামলা, রাজনৈতিক আন্দোলন ও নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খালেদা জিয়া। জাতীয় রাজনীতিতে তার দীর্ঘ পথচলা তাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে। এদিকে জন্মদিন উপলক্ষে বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হবে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

শনিবার খালেদা জিয়ার জন্মদিন, দেশজুড়ে বিএনপির কর্মসূচি

আপডেট সময় : ০৬:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬