মাগুরা জেলার সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মসূচিসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৬৮ বার পড়া হয়েছে
মাগুরা জেলার সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মসূচিসহ সার্বিক বিষয়ে বিভিন্ন দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরায় জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১ আসনের এমপি জনাব মোঃ মনোয়ার হোসেন খান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোতাকাব্বীর আহমেদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। সভায় মাগুরা জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিভিন্ন উন্নয়ন কর্মসূচি, জেলার সার্বিক অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। একই সঙ্গে জেলার উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় মাগুরা জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।













