ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর এক দিনের সফরে সিলেটে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সফরসূচি অনুযায়ী সিলেটে পৌঁছানোর পর প্রথমে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। পাশাপাশি চলছে আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ। গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকাগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে সমন্বয় সভা করে প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির কর্মসূচির স্থান ও যাতায়াতের পথসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে থাকছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। রাষ্ট্রপতির প্রথম সিলেট সফর ঘিরে স্থানীয় প্রশাসন ও নগরবাসীর মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সফরকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি এখন প্রায় সম্পন্ন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:৩৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬