গুলশানে ঝটিকা মিছিলের অভিযোগে ১৭৯ জন গ্রেপ্তার

- আপডেট সময় : ০২:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪৪ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশান থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। শনিবার ১৯ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঝটিকা মিছিলে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে গুলশানে একসঙ্গে ১৭৯ জনকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।













