শৈলকুপায় ২৭ পিস ইয়াবা ও গাঁজাসহ চারজন আটক

- আপডেট সময় : ১২:২৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৭৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় ভাটই বাজার এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাদকসহ দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে শৈলকুপা থানাধীন ভাটই বাজারের আহসাননগর এলাকায় বশির আর্মির বাড়ির একটি ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ২২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সময় ওই বাসায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে রফিকুল ইসলাম, মাগুরার শ্রীপুর উপজেলার চাকদাহ গ্রামের মো. ইকবাল হোসেন, ঝিনাইদহের কালীগঞ্জের ছোনিয়া খাতুন এবং শৈলকুপার জোহরা খাতুনকে আটক করা হয়। পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটক রফিকুল ইসলাম শৈলকুপার গোলকনগর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে আহসাননগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপর আটক ইকবাল হোসেন মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের বাসিন্দা। ঘটনার পর উদ্ধার করা মাদক ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ













