ঢাকাসহ ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

- আপডেট সময় : ০১:২৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৪ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন,
- ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক
- দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির
- পলাশ গ্রেপ্তারের পর অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন
একই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে রাত থেকে সকাল পর্যন্ত নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটেও ২৪ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার তথ্য রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় বাইরে চলাচল এবং নৌপথে যাতায়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
















