ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অজানা প্রেমের গল্পে আবেগী শাকিব খান

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ৫৫২ বার পড়া হয়েছে

ঢালিউডের মেগাস্টার শাকিব খান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউডের মেগাস্টার শাকিব খান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত খুব বেশি কথা বলেন না। তবে এবার অভিনয়জীবনের শুরুর দিকের এক অজানা প্রেমের গল্প নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন এই অভিনেতা।

চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে শাকিব খান জানিয়েছেন, মিডিয়ার বাইরের এক তরুণীর সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। এমনকি সেই সম্পর্ককে তিনি বিয়ের পর্যায়েও নিতে চেয়েছিলেন। অনুষ্ঠানে পুরোনো প্রেমের প্রসঙ্গ উঠলে শাকিব খান বলেন, ওই তরুণী ছিলেন পুরোপুরি মিডিয়ার বাইরে। গুলশানের একজন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ছিলেন তিনি।

শাকিব জানান, তিনি মনে মনে ওই তরুণীকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শাকিব খান বলেন, দুজন দুজনকে ভালোবাসতেন। তিনি ওই সম্পর্কেই স্থায়ী হতে চেয়েছিলেন। কিন্তু কোনো এক অজানা কারণে সেই সম্পর্ক আর পূর্ণতা পায়নি। আবেগঘন কণ্ঠে শাকিব বলেন, তিনি মাঝেমধ্যে ভাবেন—যেখানে যেতে চেয়েছিলেন, যাকে ভালোবেসেছিলেন, শেষ পর্যন্ত তার জীবন অন্যদিকে মোড় নিয়েছে।

অনুষ্ঠানে উপস্থাপক পূর্ণিমাও জানান, ওই তরুণীকে তিনি চিনতেন এবং দেখেছেন। শাকিব খান বলেন, তিনি এখনও সেই মানুষটিকে মিস করেন। তবে ওই তরুণীর নাম বা পরিচয় প্রকাশ করেননি শাকিব খান। তার এই পুরোনো প্রেমের স্মৃতিচারণ এরই মধ্যে ভক্ত ও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

অজানা প্রেমের গল্পে আবেগী শাকিব খান

আপডেট সময় : ১০:৫৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬