ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে পুড়ে গেল স্বপ্নের সঞ্চয়, বেঁচে ফিরলেন সাংবাদিক শরিফুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ৫৬৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে আগুনের লেলিহান শিখায় সর্বস্ব হারালেন বাংলাদেশি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গত ১৫ জুলাই ২০২৬, বিকেল ৪টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণে বেঁচে গেলেও তিনি যে ভাড়া বাসায় বসবাস করছিলেন, সেই বাসায় থাকা তাঁর প্রায় সব ব্যক্তিগত মালামাল ও বহু বছরের সঞ্চয় আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হন মানবাধিকার ও সমাজউন্নয়নকর্মী এবং সাংবাদিক মোহাম্মদ শরিফুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসার বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাসার বড় অংশ এবং ভেতরে থাকা আসবাবপত্র, পোশাক, গুরুত্বপূর্ণ কাগজপত্র, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়।ভয়াবহ এই দুর্ঘটনায় মোহাম্মদ শরিফুর রহমান অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে বহু বছরের পরিশ্রমে সংগ্রহ করা তাঁর মূল্যবান ব্যক্তিগত সম্পদ আগুনে ধ্বংস হয়ে যায়।

বর্তমানে তিনি American Red Cross এবং স্থানীয় দুর্যোগ সহায়তাকারী সংস্থাগুলোর সহযোগিতায় জরুরি আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে। মোহাম্মদ শরিফুর রহমান বাংলাদেশ রেসকিউ ফাউন্ডেশন (BRF)-এর প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে মানবাধিকার, সমাজ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পৃক্ত। এছাড়া তিনি ঢাকা প্রেস ক্লাবের সদস্য এবং বিভিন্ন দেশি-বিদেশি অনলাইন গণমাধ্যমের সঙ্গেও যুক্ত রয়েছেন।

ঘটনার পর মোহাম্মদ শরিফুর রহমান বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমি প্রাণে বেঁচে গেছি। কিন্তু আমার ভাড়া বাসায় থাকা বহু বছরের পরিশ্রমে সংগ্রহ করা প্রয়োজনীয় কাগজপত্র, ব্যক্তিগত স্মারক ও মূল্যবান সামগ্রী আগুনে পুড়ে গেছে। এই কঠিন সময়ে যারা পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।” এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আগুনে পুড়ে গেল স্বপ্নের সঞ্চয়, বেঁচে ফিরলেন সাংবাদিক শরিফুর রহমান

আপডেট সময় : ০২:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬