ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ৫২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা সদর উপজেলা পরিষদে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদর, মাগুরার উদ্যোগে অনুষ্ঠিত সভায় বিএডিসি ও বিসিআইসি সার ডিলারদের পাশাপাশি কৃষি বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-এ-নবী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোছা. রুমানা রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ছাড়া সভায় বিএডিসির ২৬ জন এবং বিসিআইসির ১৪ জন সার ডিলার ও ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় কৃষকদের কাছে সার ও বীজের যথাযথ সরবরাহ নিশ্চিত করা, কৃষি উপকরণের প্রাপ্যতা বজায় রাখা এবং ডিলারদের কার্যক্রম মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কৃষি উপকরণ নিয়ে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে তৈরি না হয়, সে বিষয়ে নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও সার-বীজ ডিলারদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। ‘কৃষিই সমৃদ্ধি’—এই লক্ষ্য বাস্তবায়নে কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ নিশ্চিত করার পাশাপাশি কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬