অর্থবাহী পিকআপে ডাকাতির ঘটনায় মূলহোতা র্যাবের হাতে
- আপডেট সময় : ০৮:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ৫১৩ বার পড়া হয়েছে
রাজধানীর বিমানবন্দর এলাকায় ডি এল ফিলিং স্টেশনের অর্থবাহী পিকআপে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় চক্রটির মূলহোতাকে আটক করেছে র্যাব। একই অভিযানে তুরাগ থানার কামারপাড়া এলাকায় একটি ফলের আড়তে প্রকাশ্যে চাঁদাবাজির সময় আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
র্যাবের পৃথক অভিযানে এসব ঘটনায় সবমিলিয়ে ১২ জনকে আটক করা হয়েছে। বুধবার এক বার্তায় র্যাব সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয়, তাদের সংশ্লিষ্টতা এবং অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরতে বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী অভিযানসংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এদিকে, অর্থবাহী পিকআপে ডাকাতির ঘটনায় আটক মূলহোতাসহ চক্রের সদস্যদের বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে র্যাব।

















