শালিখায় আগস্ট মাসের বেতন পাননি ৬০০ শিক্ষক

- আপডেট সময় : ০৮:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৬৭ বার পড়া হয়েছে
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ঘুষ, দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিহিংসা বশতঃ ৬০০ শিক্ষকের বেতন আটকে রেখেছেন হেনায়ারা খানম। নিজের বেতন যথাসময়ে এপ্রুভ করলেও শিক্ষক ও দপ্তরীদের বেতন ছাড় করেননি।ফ্যাসিবাদী সরকারের আমলে বিশেষ কায়দায় নিয়োগ পেয়েও হেনায়ারা নিজেকে বিএনপি ঘরানার বলে দাবী করেন।অথচ শালিখাতে বদলি হতে তিনি আওয়ামী এক মন্ত্রীর সুপারিশ কাজে লাগান।
গিরগিটির মতো রং বদলানো হেনায়ারার স্বভাব। দালাল শিক্ষকদের দিয়ে বর্তমানে বদলি বানিজ্য নিজের বাসায় থেকেই করছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষক। হেনায়ারা খানম নিজেকে সরকারী দলের লোক বলে শিক্ষকদের ভয়ভীতি দিয়ে ঘুস আদায় করে চলেছে। হেনায়ারার ঘুষ,দূর্নীতির বিরুদ্ধে শালিখার রাজনীতিবিদদের একাধিকবার বলেও কোন প্রতিকার পাননি শিক্ষকরা। বরং শালিখার কেউ কেউ হেনায়ারার উপহার নিয়ে চুপ থেকেছেন।
৬০০ শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঘুষখোর হেনায়ারার পক্ষে কাজ করার অভিযোগ ৪/৫ জন শিক্ষকের বিরুদ্ধে।এরকম একজন নির্লজ্জ ঘুষখোর হেনায়ারা আর কতোদিন শালিখার জনগণকে হয়রানি করবে,তা জানতে চায় সচেতন শালিখাবাসী, শিক্ষক সমাজ অতিষ্ঠ হয়ে উঠেছে তারা শিক্ষা মন্রালয়ের মাননীয় মন্রী শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষন করেন।













