ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেখার যেন কেউ নেই

সংস্কারের অভাবে মৃত্যুঝুঁকিতে মালিয়াট ইউনিয়ন পরিষদ ভবন

মোঃ জসিম হোসেন, ঝিনাইদাহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন অংশের নাজুক অবস্থায় আতঙ্কের মধ্যেই চলছে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম। প্রতিদিন সরকারি সেবা নিতে এসে ঝুঁকিপূর্ণ ভবনে প্রবেশ করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটির প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় দেয়াল, ছাদসহ বিভিন্ন অংশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল খাঁ, সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা নিতে আসা নারী, শিশু, বয়স্ক ও সাধারণ মানুষকেও আতঙ্ক নিয়ে পরিষদ ভবনে প্রবেশ করতে হচ্ছে।

এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদ হচ্ছে সাধারণ মানুষের সবচেয়ে কাছের সরকারি সেবা কেন্দ্র। প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে অসংখ্য মানুষ এখানে আসেন। কিন্তু ভবনের বর্তমান বেহাল দশা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। সময়মতো সংস্কার করা না হলে ভবনটির ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।

স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সরকারি সেবা প্রতিষ্ঠানের এমন বেহাল দশা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসছে না কেন? কোনো দুর্ঘটনা ঘটার পরই কি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে?

এলাকাবাসীর দাবি, দ্রুত ৮নং মালিয়াট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন পরিদর্শন করে এর ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের উদ্যোগ নিতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে একটি নিরাপদ পরিবেশে সরকারি সেবা প্রদানের ব্যবস্থা করারও জোর দাবি জানিয়েছেন তারা। দুর্ঘটনা ঘটার আগেই ভবনটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা মালিয়াট ইউনিয়নবাসীর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

দেখার যেন কেউ নেই

সংস্কারের অভাবে মৃত্যুঝুঁকিতে মালিয়াট ইউনিয়ন পরিষদ ভবন

আপডেট সময় : ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬