ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনে ৪৬ হাজার ৩৯৭ ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে ইসি

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৫৬ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সবচেয়ে বেশি ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসির তথ্য অনুযায়ী, ইউপি নির্বাচনে চূড়ান্ত করা কেন্দ্রগুলোর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী ৪২৫টি। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ১৩ হাজার ৫৮০টি।

উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ৪১ হাজার ৪৬৬টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৪১ হাজার ৪৪৭টি এবং অস্থায়ী ১৯টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৩৩ হাজার ৩০৫টি। পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২০২টি। এর মধ্যে স্থায়ী ৫ হাজার ১৮৪টি এবং অস্থায়ী ১৮টি। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে ২৫ হাজার ৯৬৬টি।

অন্যদিকে সিটি করপোরেশন নির্বাচনের জন্য ৫ হাজার ১৫১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ থাকবে ২৩ হাজার ১০৭টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১ হাজার ৯৫৮টি। সব মিলিয়ে সিটি করপোরেশনে ভোটকক্ষের সংখ্যা ২৫ হাজার ৬৫টি।

জেলা পরিষদ নির্বাচন সরাসরি ভোটে অনুষ্ঠিত না হওয়ায় এ নির্বাচনের জন্য আলাদা করে ভোটকেন্দ্র নির্ধারণের প্রয়োজন হয়নি। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সেপ্টেম্বরেই তফসিল দিয়ে নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে। কয়েক ধাপে অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

ইউপি ও পৌরসভা নির্বাচন আগে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। পরবর্তীতে অন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে। ইসি কর্মকর্তারা জানান, দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন নির্বাচন উপযোগী হবে। বিভিন্ন কারণে ১০৮টি ইউনিয়নে এখনো নির্বাচন হয়নি।

দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী। বাকি ১০টি আইনি জটিলতার কারণে এখনো নির্বাচন উপযোগী নয়। নতুন পাঁচটি উপজেলাসহ দেশে মোট উপজেলা রয়েছে ৫০০টি। বর্তমানে কোনো উপজেলাতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলোই নির্বাচন উপযোগী রয়েছে।

একইভাবে নতুন বগুড়া সিটি করপোরেশনসহ দেশে মোট ১৩টি সিটি করপোরেশন রয়েছে। বর্তমানে কোনো সিটি করপোরেশনেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলোই নির্বাচন উপযোগী। এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন। সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোটার তালিকা চূড়ান্ত করার মধ্য দিয়ে নির্বাচনের মাঠপর্যায়ের প্রস্তুতি আরও এগিয়ে নিল নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

ইউপি নির্বাচনে ৪৬ হাজার ৩৯৭ ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে ইসি

আপডেট সময় : ১১:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬