ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানকে সরাসরি গুলি করেন কর্নেল মতিউর প্রসিকিউটর

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০১:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৭২ বার পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে প্রায় সাড়ে চার দশক পর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা দাবি করেছেন, জিয়াউর রহমানকে সরাসরি গুলি করেছিলেন কর্নেল মতিউর রহমান।

রোববার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেন নামে এক আসামিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রসিকিউটর জোহা। তার দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদের সময় মোজাফফর হোসেন জানিয়েছেন, ১৯৮১ সালের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ একটি বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন।

এর মাত্র দুই দিন পর ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে আকস্মিক হামলা চালায় একদল সেনাসদস্য। ওই হামলাতেই তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। প্রসিকিউটর তানভীর হাসান জোহার ভাষ্য অনুযায়ী, ওই হামলায় জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর রহমান।

তবে এ বিষয়ে আরও তথ্য উদ্ঘাটনের জন্য মোজাফফর হোসেনকে সোমবার আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর জোহা। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের অতর্কিত হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘদিন পর এই হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এ ঘটনায় গত ১৫ জুলাই রাজধানীর বনানী এলাকা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলাতেও তিনি গ্রেপ্তার রয়েছেন। গত ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোজাফফর হোসেনকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এরপর থেকে দুই গুরুত্বপূর্ণ মামলার অভিযোগের বিষয়ে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে তদন্ত সংস্থা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

জিয়াউর রহমানকে সরাসরি গুলি করেন কর্নেল মতিউর প্রসিকিউটর

আপডেট সময় : ১০:০১:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬