প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৯:৩৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বুধবার বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন উপস্থিত থাকবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য ও তথ্য তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।
এদিকে বিশেষ এই সংবাদ সম্মেলনকে ঘিরে গণমাধ্যমকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে সংবাদ সম্মেলনে কোন কোন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছে।

















