ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৫৬ বার পড়া হয়েছে

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০ শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক সোমেন বড়ুয়া জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। তবে বাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুনের প্রকৃত অবস্থা এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে আগুনে দগ্ধ ৩০ শ্রমিককে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালটির মহাব্যবস্থাপক হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কারখানাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন

আপডেট সময় : ১০:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬