জ্বালানি সংকটে মানুষের কষ্টের জন্য দুঃখ প্রকাশ তারেক রহমানের

- আপডেট সময় : ০৯:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৭৯ বার পড়া হয়েছে
দেশে চলমান জ্বালানি সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দুঃখ প্রকাশ করেন। তারেক রহমান বলেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি জ্বালানি সংকট। দেশের বহু মানুষ এই সংকটে কষ্ট পাচ্ছেন। সরকার বিষয়টি অস্বীকার করছে না।
আরও পড়ুন,
- ৯ মিনিটে জোড়া গোল
- সাবিনা ইয়াসমিনকে জন্মদিনে কনকচাঁপার আবেগঘন শুভেচ্ছা
- লংমার্চ কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে: জামায়াত আমির
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই এই সমস্যা সমাধানে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে সেটি বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন। তিনি বলেন, শুধু অতীতের সরকারের রেখে যাওয়া সমস্যাকে অজুহাত হিসেবে দেখাতে চান না তারা। বরং দেশের মানুষের কাছে বাস্তবতা তুলে ধরে সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
জ্বালানি সংকটে কষ্ট পাওয়া দেশের শিল্প-কারখানার মালিকসহ সাধারণ মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তার দলের পক্ষ থেকে তাদের কাছে দুঃখ প্রকাশ করছেন। ভবিষ্যতে বিশ্বে এ ধরনের সংকট তৈরি হলেও যাতে বাংলাদেশের মানুষকে আবার জ্বালানি সংকটে পড়তে না হয়, সে লক্ষ্যেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন,
- মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে বরযাত্রীদের সঙ্গে সংঘর্ষ, আহত ৫০
- ঢাবির কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে হ্যারাসমেন্টের অভিযোগ শিক্ষিকার
অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

















