ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পানমসালা প্রচারের অভিযোগে তিন তারকার জবাব পেল মহারাষ্ট্র এফডিএ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৪১ বার পড়া হয়েছে

বিমল এলাচির বিজ্ঞাপন নিয়ে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের বা এফডিএর পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন বলিউডের তিন জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান অজয় দেবগন ও টাইগার শ্রফ। তিন অভিনেতার কাছ থেকেই লিখিত জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মহারাষ্ট্র এফডিএর কমিশনার তুকারাম মুন্ধে। তিনি জানিয়েছেন তিনজনের মধ্যে দুজন ব্যক্তিগত শুনানির আবেদন করেছিলেন। সেই শুনানিও শেষ হয়েছে। এখন নোটিশের পরবর্তী প্রক্রিয়ায় এগোচ্ছে কর্তৃপক্ষ।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে আগস্টে বিমল এলাচির একটি বিজ্ঞাপনে অভিনয়ের কারণে শাহরুখ খান অজয় দেবগন ও টাইগার শ্রফকে কারণ দর্শানোর নোটিশ দেয় মহারাষ্ট্র এফডিএ। কর্তৃপক্ষের অভিযোগ ছিল বিজ্ঞাপনটি পরোক্ষভাবে সারোগেট অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে বিমল পানমসালা ব্র্যান্ডের প্রচার করতে পারে। মহারাষ্ট্রে পানমসালা বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকায় বিজ্ঞাপনটি নিয়ে আপত্তি জানায় এফডিএ।

নোটিশে বিজ্ঞাপনে তিন অভিনেতার ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেওয়া হবে না সেটিও জানতে চাওয়া হয়। এ ছাড়া অভিনেতাদের সঙ্গে করা চুক্তি বিজ্ঞাপনের পরিকল্পনা পারিশ্রমিকের তথ্য এবং ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার আগে যথাযথ যাচাই করা হয়েছিল কি না সেসব বিষয়ে নথিও চেয়েছিল এফডিএ।

নোটিশ পাওয়ার পর তিন অভিনেতাকে ১৫ দিনের মধ্যে লিখিত জবাব ও প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছিল। পাশাপাশি বিজ্ঞাপনের প্রচারণায় তাদের ভূমিকা বন্ধ করা এবং সংশ্লিষ্ট প্রচারসামগ্রী সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এখন অভিনেতাদের দেওয়া জবাব এবং অনুষ্ঠিত শুনানির তথ্য পর্যালোচনা করবে মহারাষ্ট্র এফডিএ। এরপর প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৮
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩২
  • ৬:১৫

পানমসালা প্রচারের অভিযোগে তিন তারকার জবাব পেল মহারাষ্ট্র এফডিএ

আপডেট সময় : ১১:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬