ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রেডিট কার্ড ছাড়াই মেটার বিজ্ঞাপনের বিল পরিশোধ হবে বিকাশে

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় বিজ্ঞাপনদাতাদের জন্য মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের বিল পরিশোধে নতুন সুযোগ চালু হয়েছে। এখন থেকে ক্রেডিট কার্ড কিংবা বৈদেশিক মুদ্রায় লেনদেনের প্রয়োজন ছাড়াই বিকাশের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে দেওয়া বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা। এ জন্য অতিরিক্ত কোনো চার্জও দিতে হবে না।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘আগামী: বাংলাদেশ এআই ইনোভেশন ডে’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সুবিধার ঘোষণা দেওয়া হয়। মেটার অংশীদারিত্বে আন্তর্জাতিক কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স অনুষ্ঠানটির আয়োজন করে।

এতদিন বাংলাদেশের উদ্যোক্তাদের মেটার প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের বিল পরিশোধ করতে বৈদেশিক মুদ্রায় লেনদেনের সুবিধাসম্পন্ন ক্রেডিট কার্ড প্রয়োজন হতো। কিন্তু অনেক ক্ষুদ্র উদ্যোক্তার ক্রেডিট কার্ড না থাকায় চাইলেও তারা ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিতে পারতেন না। নতুন ব্যবস্থায় সেই বাধা অনেকটাই দূর হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এখন বিকাশের মাধ্যমে সরাসরি মেটার বিজ্ঞাপনের বিল পরিশোধ করা যাবে।

নতুন সুবিধা ব্যবহার করতে একজন ব্যবসায়ীর স্মার্টফোন ও একটি বিকাশ অ্যাকাউন্ট থাকলেই চলবে। ফলে ক্রেডিট কার্ড কিংবা বৈদেশিক মুদ্রায় প্রবেশাধিকার না থাকলেও ক্ষুদ্র উদ্যোক্তারা মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে পারবেন। বর্তমানে বিকাশের নিবন্ধিত সিম ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ২০ লাখ। দেশের বিপুলসংখ্যক মানুষ নিয়মিত বিকাশ ব্যবহার করায় নতুন এই পেমেন্ট ব্যবস্থা ক্ষুদ্র ও অনলাইন ব্যবসায়ীদের জন্য বিজ্ঞাপনের সুযোগ আরও সহজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায় ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষের এখনো স্মার্টফোন নেই। তার মতে, এই পরিস্থিতির মধ্যেও ডিজিটাল সেবা সম্প্রসারণের বড় সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে মেটার পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার বলেন, স্থানীয় পেমেন্ট সুবিধা চালু হওয়ায় আরও বেশি বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসা মেটার টুল ব্যবহার করে গ্রাহকদের কাছে পৌঁছাতে এবং ব্যবসা সম্প্রসারণ করতে পারবে। অনুষ্ঠানে সরকারের শীর্ষ প্রতিনিধি, শিল্প খাত এবং ক্ষুদ্র ও বেসরকারি খাতের উদ্যোক্তাসহ প্রায় ১৫০ জন কর্মকর্তা অংশ নেন। সব মিলিয়ে বিকাশের মাধ্যমে মেটার বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের অনলাইন ব্যবসা সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

ক্রেডিট কার্ড ছাড়াই মেটার বিজ্ঞাপনের বিল পরিশোধ হবে বিকাশে

আপডেট সময় : ১১:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬