ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। হতাহতদের বেশিরভাগই নিরাপত্তাকর্মী বলে জানিয়েছে পুলিশ। শনিবার জেলার দারাজিন্দা এলাকার আমান মেলার কাছে ওই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পর উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে হাসপাতালে নিয়ে যান।

ডেরা ইসমাইল খানের পুলিশপ্রধান সফদার বালোচ জানান, নিহতদের মধ্যে পুলিশ সদস্যের পাশাপাশি কাস্টমস কর্মকর্তা ও বন বিভাগের সদস্য রয়েছেন। আহতদের মধ্যেও পুলিশ কর্মকর্তা ও কাস্টমস কর্মী রয়েছেন। আহতদের মধ্যে অন্তত দুজন বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চেকপোস্টে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে। হামলার আগে সেখানে বন্দুকযুদ্ধও হয়েছিল বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তান তালেবান বা টিটিপি হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ডেরা ইসমাইল খান বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাব প্রদেশের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত। পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় চোরাচালান ঠেকাতে সেখানে পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। এদিকে হামলার দুই দিন আগে পাকিস্তান ও আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিম সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে অন্তত ১৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছিল পাকিস্তান সরকার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪১
  • ১১:৪৯
  • ৩:৫৭
  • ৫:৩৯
  • ৬:৫২
  • ৫:৫৪

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলায় নিহত ১২

আপডেট সময় : ০৯:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬