জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

- আপডেট সময় : ০৩:২২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৩৭ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। বিষয়টি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল নিশ্চিত করেছেন।
এর আগে ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুবাইয়ে যাত্রাবিরতির পর ২৭ সেপ্টেম্বর ভোরে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে আসে। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে সাধারণ বিতর্কে বক্তব্য দেন। সেখানে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বাংলাদেশের টেকসই উন্নয়ন অর্থনৈতিক সহযোগিতা জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
পাঁচ দিনের নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী প্রায় ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ছিল বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক জাতিসংঘসংশ্লিষ্ট কর্মসূচি এবং উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠক। এসব আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থ বাণিজ্য ও বিনিয়োগ জনশক্তি রপ্তানি জ্বালানি নিরাপত্তা আঞ্চলিক সহযোগিতা রোহিঙ্গা সংকট স্বাস্থ্য জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির মতো বিষয় গুরুত্ব পায়।
সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টসহ আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে নারী নেতৃত্ব মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক কর্মসূচি ছিল। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরে এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরবর্তী সরকারি কার্যক্রমে যোগ দেওয়ার কথা রয়েছে।
















