ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরজুড়ে চাঞ্চল্য! প্রবাসীর জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ৫৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সারেংশের বাগ এলাকায় দুবাইপ্রবাসী বাবুল মিয়ার প্রায় ১ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে পরিচিত মহিউদ্দিন ও তার লোকজনের বিরুদ্ধে। একই ঘটনায় মুরাদপুর এলাকার নুরুর ছেলে মিঠু ও তার সহযোগী ছামচলের বিরুদ্ধে আনিস নামে এক ব্যক্তিকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী পরিবারের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে ফুলহর মৌজায় অবস্থিত এসএ ২০৪ ও আরএস ১৩৭ নম্বর দাগের প্রায় ৮ শতাংশ জমির মধ্য থেকে ১ শতাংশ জমি দখলে নেওয়া হয়। শনিবার দুপুরে ওই এলাকায় সরকারি বিডিএস জরিপ ও জমির সীমানা নির্ধারণের কাজ চলছিল। এ সময় জমির মালিক বাবুল মিয়ার স্ত্রী তানিয়া আক্তার জমির সীমানা দেখিয়ে দিতে গেলে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও তার লোকজন এতে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, কোনো বিষয়ে প্রতিবাদ করলেই মহিউদ্দিন মুরাদপুর এলাকার নুরুর ছেলে মিঠুকে ডেকে এনে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করান। ঘটনার দিনও মিঠু ঘটনাস্থলে এসে আনিসকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, মিঠুর সঙ্গে থাকা ছামচল নামে এক ব্যক্তি আনিসকে থাপ্পড় মারেন এবং পরে তাকে মারধর করেন। এ সময় আনিসকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী পক্ষের দাবি, তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।

হামলার সময় আনিসের গলার চেইন ছিঁড়ে যায় এবং তার পরনের পোশাকও ছিঁড়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি।ঘটনার পর তানিয়া আক্তার ও আনিস প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

বন্দরজুড়ে চাঞ্চল্য! প্রবাসীর জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ১২:১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬