বিশ্বকাপ ফাইনালে গোলশূন্য প্রথমার্ধ
- আপডেট সময় : ০২:০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৫৭৫ বার পড়া হয়েছে
ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার মহারণে প্রথমার্ধ শেষে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতিতে স্কোরলাইন ০-০ থাকলেও মাঠের খেলায় তুলনামূলক আধিপত্য দেখিয়েছে স্পেন।
প্রথমার্ধের পানি বিরতি পর্যন্ত বলের দখলে ছিল স্পেনের স্পষ্ট আধিপত্য। ইউরোপীয় চ্যাম্পিয়নরা প্রায় ৬২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে, যেখানে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দখলে ছিল ৩৮ শতাংশ বল।
আরও পড়ুন,
- বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
- বাংলাদেশের আর্জেন্টিনা উন্মাদনায় মুগ্ধ দুই আর্জেন্টাইন ঢাকায়
- জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তুরাব হত্যার দুই বছর: বিচারের আশায় স্বজনরা
স্পেন আক্রমণভাগে দ্রুতগতির পাসিং ফুটবল খেললেও আর্জেন্টিনা অভিজ্ঞতা ও রক্ষণভিত্তিক কৌশলে প্রতিপক্ষকে আটকে রাখার চেষ্টা করেছে। দুই দলের মধ্যমাঠের লড়াইও ছিল বেশ জমজমাট।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মহারণে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন দ্বিতীয়ার্ধের দিকে। শিরোপা নির্ধারণের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে হাসবে, তা জানতে অপেক্ষা করতে হবে বাকি সময়ের জন্য।

















