বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাবিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

- আপডেট সময় : ০১:৫৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ৫২০ বার পড়া হয়েছে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আজ, ১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে আগামীকাল ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এছাড়া শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড এবং নীলক্ষেত প্রবেশপথ দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে।
আরও পড়ুন,
- বাংলাদেশের আর্জেন্টিনা উন্মাদনায় মুগ্ধ দুই আর্জেন্টাইন ঢাকায়
- জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তুরাব হত্যার দুই বছর: বিচারের আশায় স্বজনরা
- দেশে আসছে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস, বদলে যাবে গণপরিবহন
জরুরি সেবার আওতায় থাকবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের যানবাহন, রাইড-শেয়ার সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং সেবার যান এবং অন্যান্য সরকারি যানবাহন। এসব ছাড়া অন্য সব ধরনের যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি গণপরিবহন ও ভারী যানবাহনের ওপর আগের মতোই বিদ্যমান বিধিনিষেধ বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা বিবেচনায় নিয়ে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





























