ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাতেই আতিফ আসলামের মেগা কনসার্ট

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৫৫২ বার পড়া হয়েছে

ভক্তদের হৃদয় জয় করতে আবারও ঢাকায় আতিফ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ প্রতীক্ষার অবসান। সব জল্পনা-কল্পনার ইতি টেনে অবশেষে ঢাকায় পৌঁছেছেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। শুক্রবার রাজধানীর মাদানী অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টে অংশ নিতেই তার এই সফর। বুধবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের জনপ্রিয় এই সংগীতশিল্পী। বিমানবন্দরে পৌঁছানোর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার আগমনের নানা ছবি ও ভিডিও।

কনসার্টটি ঘিরে গত কয়েকদিন ধরে নানা গুঞ্জন ছড়িয়েছিল। বিশেষ করে অনুষ্ঠান বাতিল হতে পারে—এমন আলোচনা ছিল সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে। তবে শুরু থেকেই এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় আয়োজক প্রতিষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী শুক্রবার রাতেই রাজধানীর মাদানী অ্যাভিনিউতে মঞ্চে উঠবেন আতিফ আসলাম।

আরও পড়ুন, 

বলিউডের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে উপমহাদেশজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ‘তেরে বিন’, ‘পেহলি নজর মে’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘জিনে লাগা হুঁ’সহ অসংখ্য গান আজও শ্রোতাদের মুখে মুখে।দীর্ঘদিন পর বাংলাদেশে তার সরাসরি পারফরম্যান্স ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। দেশের বিভিন্ন জেলা থেকে সংগীতপ্রেমীরা ইতোমধ্যেই ঢাকায় আসতে শুরু করেছেন।

আয়োজকদের প্রত্যাশা, হাজারো দর্শকের উপস্থিতিতে এটি হবে চলতি বছরের অন্যতম বড় ও আলোচিত সংগীত আয়োজন। সবকিছু ঠিক থাকলে আজ রাতেই আতিফ আসলামের কণ্ঠে মুখর হবে রাজধানী। প্রিয় শিল্পীকে সরাসরি দেখতে মুখিয়ে আছেন হাজারো ভক্ত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আজ রাতেই আতিফ আসলামের মেগা কনসার্ট

আপডেট সময় : ০৮:২২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬