ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষিকার রিল বিতর্কে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ৫৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিল ভিডিও ঘিরে সামাজিকমাধ্যমে চলা বিতর্কে এবার মুখ খুলেছেন জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচের প্রধান ভোকাল এবং ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের শিল্পী মেজবাহ রহমান।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গানটি একটি চিরন্তন বর্ষার গান। ১৯৮৯ সালে এটি তৈরি এবং ১৯৯০ সালে প্রকাশিত হলেও আজও এর জনপ্রিয়তা অটুট। সাম্প্রতিক সময়ে গানটি সামাজিকমাধ্যমে প্রতিবাদের ভাষা হিসেবেও ব্যবহৃত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষিকা বিউটি পাল এই গান ব্যবহার করে একটি রিল প্রকাশ করলে তা সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকও একই গান ব্যবহার করে রিল তৈরি করে তার প্রতি সংহতি প্রকাশ করেন।

মেজবাহ রহমান বলেন, শিক্ষকরা সমাজে অত্যন্ত সম্মানিত। তবে এই রিল ভিডিও নিয়ে যেভাবে বিতর্ক তৈরি হয়েছে, তা তার কাছে অযৌক্তিক মনে হয়েছে। তিনি বলেন, ভিডিওটিতে তিনি কোনো নেতিবাচক বা অনৈতিক বিষয় খুঁজে পাননি। তাই এ কারণে ওই শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত হবে না।

তিনি আরও বলেন, সামাজিকমাধ্যম এখন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই একটি বিষয়কে একপাক্ষিকভাবে দেখে কাউকে দোষারোপ করা ঠিক নয়। পুরো ঘটনাকে সহনশীল ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার আহ্বান জানান এই সংগীতশিল্পী। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

শিক্ষিকার রিল বিতর্কে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী

আপডেট সময় : ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬