ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে নতুন ঘর দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ৫২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যায় ঘর হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়া চট্টগ্রামের বাঁশখালীর ১০০টি হতদরিদ্র পরিবারের মাথায় এবার উঠছে নতুন ছাদ। সরকারি উদ্যোগে নির্মাণ করা হচ্ছে এসব নতুন ঘর।

রোববার বাঁশখালী সফরে গিয়ে নির্বাচিত পরিবারের হাতে প্রতীকীভাবে নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ১০০ পরিবারের মধ্যে নতুন ঘর হস্তান্তর কার্যক্রম শুরু হবে। জেলা প্রশাসন সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে বাঁশখালীতে ক্ষয়ক্ষতি ছিল বেশি। বিশেষ করে জেলে সম্প্রদায় ও মাটির ঘরে বসবাসকারী বহু পরিবারের ঘর সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়।

পরবর্তীতে বন্যায় ঘর হারানো এবং নতুন করে ঘর নির্মাণের সামর্থ্য নেই—এমন পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে বাঁশখালী পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন থেকে ১০০ পরিবার নির্বাচন করা হয়। প্রতিটি নতুন ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ১২ ফুট। থাকছে দুটি কক্ষ এবং পাঁচ ফুট বাই পাঁচ ফুটের একটি সংযুক্ত শৌচাগার। ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় রেখে ঘরগুলো নির্মাণে ব্যবহার করা হচ্ছে আরসিসি পিলার, কাঠ ও টিন।

চট্টগ্রামের জেলা প্রশাসক জানিয়েছেন, শুধু ঘর নির্মাণ করাই নয়, এসব ঘর যাতে দীর্ঘদিন নিরাপদ থাকে, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নির্মাণকাজের মান নিশ্চিত করতে আলাদা তদারকি দলও গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৫ জন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক দেওয়া হবে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন প্রধানমন্ত্রী।

এরপর হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ৩০টি পরিবারকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে। বন্যার ক্ষত মুছে নতুন ঘর পাওয়ার অপেক্ষায় থাকা এসব পরিবারের জন্য প্রধানমন্ত্রীর এই সফর হয়ে উঠছে নতুন আশার বার্তা।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে নতুন ঘর দিচ্ছে সরকার

আপডেট সময় : ০৬:৩৪:০০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬