ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় নকল সার বিক্রির অভিযোগ, ডিলারশিপ বাতিলের দাবি কৃষকদের

সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৫৫৭ বার পড়া হয়েছে

মাগুরা সদর উপজেলার জাগলা বাজারে মেসার্স সাগর ট্রেডার্সের মালিক অরূপ সাহার বিরুদ্ধে নকল সার তৈরি, সরবরাহ ও বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযুক্ত ডিলারের ডিলারশিপ বাতিলের দাবিও জানিয়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।

কৃষকদের অভিযোগ, সাগর ট্রেডার্স থেকে সরবরাহ করা সার নকল সন্দেহে কৃষকের হাতে ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে অভিযুক্ত অরূপ সাহা নিজেকে নির্দোষ দাবি করে কৃষি অধিদপ্তরের মাগুরার উপপরিচালকের নাম উল্লেখ করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ কৃষকদের।

এদিকে অভিযোগের পর বিষয়টি নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের মাধ্যমে সার ডিলার অরূপ সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত কৃষকদের বক্তব্য ও ধারণ করা ভিডিওচিত্রে নকল সার নিয়ে অভিযোগের বিষয়টি উঠে এসেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

কৃষকদের দাবি, কৃষিতে নকল সার সরবরাহের অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ডিলারশিপ বাতিল করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

মাগুরায় নকল সার বিক্রির অভিযোগ, ডিলারশিপ বাতিলের দাবি কৃষকদের

আপডেট সময় : ০৯:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬