মাগুরায় ২নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ৫৫৮ বার পড়া হয়েছে
শনিবার বিকেল ৩টার দিকে মাগুরা সদর উপজেলার ইটখোলা বাজারে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ রুহোল আমীন এ র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ নবাব শেখ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি জনাব মাসুদ হাসান খান কিজিল।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুন্সী আনজুম হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ জনাব কাজী মাজহারুল হক উৎপল এবং জনাব মোঃ উজ্জল হোসাইন। এ ছাড়া সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ২নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারন সম্পাদক- জনাব মোঃ নবাব শেখ।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।এই সময়ে পৌর সভার ২ নং ওয়ার্ড স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সকলেই পৌর সভাপতি মাসুদ হাসান খান কিজিল ভাই কে পৌর সভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে দেখতে চাই।













