ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবার একসঙ্গে ফারিণ-অমিতাভ রেজা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৫২৪ বার পড়া হয়েছে

ঈদের সিনেমা ‘প্রিন্স’ মুক্তির পর নতুন কোনো অভিনয় কাজের ঘোষণা আসেনি জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তাই প্রিয় অভিনেত্রীর নতুন কাজের অপেক্ষায় ছিলেন ভক্তরা। এরই মধ্যে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। তাহলে কি বড় কোনো কাজে ফিরছেন ফারিণ?

ছোটপর্দা থেকে ওটিটি ও সিনেমা—সব মাধ্যমেই নিজের অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন তাসনিয়া ফারিণ। গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘প্রিন্স’। এরপর নতুন কোনো অভিনয় কাজের খবর পাওয়া যায়নি এই অভিনেত্রীর। ফলে ফারিণের পরবর্তী কাজ নিয়ে অপেক্ষায় ছিলেন তার ভক্ত-অনুরাগীরা।

এর মধ্যেই শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ফারিণকে উদ্দেশ্য করে তিনি লেখেন—‘ফারিণ, অনেক বছর আগে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু। এত বছর পর আবার দেখা হচ্ছে ক্যামেরার সামনে— এবার একটু বড় কিছু করার জন্য।’

নির্মাতার সেই পোস্ট শেয়ার করে ফারিণ লেখেন—‘আর অপেক্ষা করতে পারছি না।’ ব্যস, এতেই ভক্তদের মধ্যে শুরু হয় জল্পনা। এটি কি নতুন সিনেমা? নাকি ওটিটির কোনো কাজ? মন্তব্যের ঘরে এমন প্রশ্নও করেন অনেকে। তবে সেসব প্রশ্নের উত্তর দেননি ফারিণ।

পরে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে অমিতাভ রেজা জানান, সম্প্রতি ফারিণকে নিয়ে তিনি চুলের তেলের দুটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। ইমামি সেভেন অয়েলের একটি বিজ্ঞাপন ইতোমধ্যে প্রচার হয়েছে। অন্য বিজ্ঞাপনটিও কয়েক দিনের মধ্যে প্রচারে আসবে।

তবে এখানেই শেষ নয়। অমিতাভ রেজা জানিয়েছেন, ফারিণকে নিয়ে আরও বড় একটি কাজের পরিকল্পনা করছেন তিনি। বর্তমানে চলছে গল্প লেখার কাজ। তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চান না নির্মাতা।

এদিকে শনিবার একটি তেল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। একটি অনুষ্ঠানের মাধ্যমে তার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে, ফারিণের ভক্তদের অপেক্ষা এবার যেন আরও বেড়ে গেল। কারণ বিজ্ঞাপনের পর নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে ‘বড় কিছু’ আসার ইঙ্গিত মিললেও সেটি সিনেমা, ওটিটি নাকি অন্য কোনো প্রজেক্ট—সেই উত্তর মিলবে আনুষ্ঠানিক ঘোষণার পরই।

তাহলে ফারিণ-অমিতাভ রেজার নতুন কাজটি ঠিক কী—সিনেমা, ওটিটি নাকি অন্য কোনো চমক? উত্তর পেতে এখন অপেক্ষা করতে হবে নির্মাতার আনুষ্ঠানিক ঘোষণার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৭
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৩
  • ১১:৪৭
  • ৩:৫৩
  • ৫:৩৩
  • ৬:৪৭
  • ৫:৫৭

আবার একসঙ্গে ফারিণ-অমিতাভ রেজা

আপডেট সময় : ১০:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬