সংবাদ শিরোনাম ::
শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেনায়ারার বাসাই এখন শিক্ষা অফিস

মাগুরা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৫১ বার পড়া হয়েছে
হেনায়ারা খানমের ঘুষ,দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে শালিখার শিক্ষক সমাজ ফুসে উঠেছে। ফলে নিরাপদে ঘুষ আদান প্রদান করতে হেনায়ারা তার বাসাকে অফিস বানিয়েছেন।
ফাইল সই করতে এখন হেনায়ারার বাসায় যেতে হচ্ছে শিক্ষকদের। কয়েকজন শিক্ষক এই লেনদেনে দালালী করছেন।
বদলি বানিজ্যের অংশ হিসাবে একেক জন শিক্ষকের নিকট থেকে ১০/ ১২ হাজার টাকা নেওয়া হয়েছে। কিছু শিক্ষককে বাসায় ডেকে নিয়ে টাকার রফা হয়েছে। ঐ শিক্ষকদের বদলির নিশ্চয়তা দেওয়া হয়েছে আগাম টাকার বিনিময়ে।
আনোয়ারুল কবীর, মোহিদুল ইসালাম, আবু তালেব মোল্যা, বিল্লাল হোসেন ও ওবায়দুর রহমান নামের দালাল শিক্ষকদের মাধ্যমে হেনায়ারা খানম ঘুষের হাট বসিয়েছেন। আগের স্টেশনে সাজাপ্রাপ্ত হেনায়ারা খানম ফল খাইয়ে শালিখার রাজনৈতিক অভিভাবকদের হাত করেছে বলে দাবী করেন।













