মাগুরায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

- আপডেট সময় : ১১:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৭৭ বার পড়া হয়েছে
শুক্রবার সময় বিকা৩ টায় মাগুরা নোমানী ময়দানে অনুষ্ঠিত হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরার সদর ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জনাব মনোয়ার হোসেন খান। উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপির আহবায়ক, জেলা পরিষদের প্রশাসক জনাব আলী আহম্মেদ সাহেব।
আরো উপস্থিত ছিলেন, মাগুরা পৌর বিএনপির সভাপতি জনাব মাসুদ হাসান খান কিজিল। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জনাব বা উম্মিয়া কুলসুম উর্মী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব বা অ্যাডভোকেট ফারহানা পরাভীন বিউটি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহ দলের থানা ইউনিয়ন বিএনপি মহিলা দলের সকল নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি মাগুরা সংসদ সদস্য ১ আলহাজ্ব মনোয়ার হোসেন খান দলকে সুসংগঠিত এবং মহিলা দলের গুরুত্ব অপরিসীম বলে বিবেচনা করা এবং গুরুত্বের সাথে লক্ষ্য করা যায়। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন মহিলা এমপি এ্যাডঃ নেওয়াজ হালিমা রহমান আরলী প্রধান, বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলী আহম্মদ সাহেব, জেলা পরিষদের প্রশাসক তিনি ও তার বক্তব্যে মহিলা দলের গুরুত্ব আরোপ করেন। আগামী দিনে মহিলা দলকে উত্তর সহকারে দেখা হবে।













