ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩৩ বার পড়া হয়েছে

রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা বিডব্লিউওটি। সংস্থাটি জানিয়েছে, শনিবার রাত ১০টা থেকে রোববার দুপুর ১২টার মধ্যে দেশের পূর্বাঞ্চল মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দেশের ৩৭টি জেলা ও আশপাশের এলাকায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে পাএর মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ।

এ ছাড়া নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জেও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও যশোর এলাকাতেও সাময়িক দমকা বাতাসের সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি হতে পারে।

সংস্থাটি বলছে, এসব এলাকায় এক থেকে তিন দফায় তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে সাময়িকভাবে ভারি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকাতেও দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে রোববার দুপুর থেকে রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চলেও বৃষ্টির বিস্তার ঘটতে পারে। এ সময় রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস

আপডেট সময় : ১১:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬