ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে তিন মাসের ডিজিটাল সচেতনতা কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪৯ বার পড়া হয়েছে

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধে সারা দেশে তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এই কর্মসূচিতে সাধারণ নাগরিকের পাশাপাশি কনটেন্ট নির্মাতাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সোমবার ২১ সেপ্টেম্বর এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ কিংবা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য ব্যক্তিগত ও সামাজিক পর্যায় থেকে সচেতনতা তৈরি করা জরুরি।

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং সঠিক তথ্য সময়মতো মানুষের কাছে পৌঁছে দেওয়া গেলে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ জন্য তরুণ প্রজন্ম, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ডেঙ্গুর লক্ষণ এবং প্রাথমিক চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ তথ্য রিলস, স্টোরি ও সৃজনশীল ভিডিওর মাধ্যমে সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এরই মধ্যে বহু কনটেন্ট নির্মাতা এই প্রচারণায় যুক্ত হয়েছেন।

আগামী তিন মাস দেশব্যাপী এই ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক তথ্য প্রচার করা হবে। একই সঙ্গে নাগরিকদের নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে তিন মাসের ডিজিটাল সচেতনতা কার্যক্রম

আপডেট সময় : ০২:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬