ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দু’এক দিনের মধ্যে বাস ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪৪ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়তে যাচ্ছে বাসের ভাড়ায়। দূরপাল্লার পথে কিলোমিটার প্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ শহরাঞ্চলে ১৮ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বা বিআরটিএ। সোমবার বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে ভাড়া সমন্বয় নিয়ে বৈঠকে এ প্রস্তাব করা হয়। বৈঠকে বাস মালিক শ্রমিকসহ পরিবহণ খাতের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

বিআরটিএ সূত্র জানিয়েছে, দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি ২০ পয়সা এবং শহরের বাসে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব সড়ক পরিবহণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে ভাড়া কত বাড়বে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এরপর প্রজ্ঞাপন জারি করা হবে। সংশ্লিষ্টরা জানান, সাধারণত জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি যন্ত্রাংশসহ অন্যান্য পরিচালন ব্যয়ও বিবেচনায় নেওয়া হয়। তবে এবার শুধু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। লিটারপ্রতি ডিজেলের দাম ২০ টাকা বাড়ায় সেই অনুপাতে বাসের ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে।

এর আগে বাস মালিক ও শ্রমিক নেতারা সড়ক পরিবহণ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে দেখা করে ভাড়া বাড়ানোর আবেদন জানান। বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দু’এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবারও জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনা করে ভাড়া বাড়ানো হয়েছিল। এর মধ্যে যন্ত্রাংশ ও অন্যান্য পরিচালন ব্যয় বেড়েছে। তবে মানুষের কষ্টের কথা বিবেচনায় নিয়ে এবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির হারে ভাড়া বাড়ানোর বিষয়ে তারা একমত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

দু’এক দিনের মধ্যে বাস ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন

আপডেট সময় : ০৯:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬