ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান অ্যালবানিজের

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪৭ বার পড়া হয়েছে

ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আরও জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক নীতিমালা ও সুরক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে দেওয়া এক ভাষণে অ্যালবানিজ বলেন, বহুপাক্ষিক আন্তর্জাতিক ব্যবস্থা বর্তমানে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করা প্রয়োজন।

ফিলিস্তিন প্রসঙ্গে অস্ট্রেলিয়ার অবস্থান তুলে ধরে তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরোধিতা অব্যাহত রাখবে ক্যানবেরা। শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধেও অস্ট্রেলিয়া সোচ্চার থাকবে বলে জানান তিনি। ফিলিস্তিনের ভবিষ্যৎ ব্যবস্থাপনায় হামাসের কোনো ভূমিকার বিরোধিতার কথাও জানান অ্যালবানিজ। তাঁর বক্তব্য অনুযায়ী, ফিলিস্তিনের ভবিষ্যতে হামাসের সশস্ত্র সদস্যদের কোনো ভূমিকা মেনে নেবে না অস্ট্রেলিয়া।

ইরান প্রসঙ্গে অ্যালবানিজ বলেন, চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের ওপর গুরুতর প্রভাব ফেলেছে এবং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়েছে। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং নৌ ও বাণিজ্য চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান। ইরানের প্রতি অঞ্চল জুড়ে নির্বিচার হামলা বন্ধ এবং পারমাণবিক অস্ত্র অর্জনের যেকোনো প্রচেষ্টা পরিত্যাগের আহ্বানও জানান তিনি। ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও ঝুঁকি নিয়েও কথা বলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তাঁর মতে, এআই স্বাস্থ্যসেবা, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

তবে যথাযথ সুরক্ষাব্যবস্থা না থাকলে এই প্রযুক্তি উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করতে পারে। অ্যালবানিজ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে উপেক্ষা বা প্রতিরোধ করার সুযোগ নেই। বরং প্রযুক্তিটির বিকাশ যাতে মানুষের স্বার্থে পরিচালিত হয়, সে জন্য সরকারগুলোকে সক্রিয় ভূমিকা নিতে হবে। এ ছাড়া জাতিসংঘের সংস্কার, ক্ষুদ্র ও মধ্যম শক্তির দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

ইরানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান অ্যালবানিজের

আপডেট সময় : ১২:৫৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬