ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান ও থানা পরিদর্শনে ডিসি

সাহেব আলী, মাগুরা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৮ বার পড়া হয়েছে

মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মহম্মদপুর উপজেলা সফরের অংশ হিসেবে তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক মহম্মদপুর উপজেলা পরিষদে যান। সেখানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম সরকারি সেবাদান এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় জনগণকে দ্রুত সহজ ও হয়রানিমুক্ত সেবা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরে জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন জনসেবা আইনশৃঙ্খলা শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। জনগণের কল্যাণে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

এরপর তিনি বিনোদপুর বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ শ্রেণিকক্ষের কার্যক্রম শিক্ষার্থীদের উপস্থিতি শৃঙ্খলা এবং সার্বিক শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। পরে বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি পড়াশোনায় মনোযোগ নৈতিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

সফরের শেষ পর্যায়ে মহম্মদপুর থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। এ সময় থানার সার্বিক কার্যক্রম আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবাগ্রহীতাদের সঙ্গে আন্তরিক ও দায়িত্বশীল আচরণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরিদর্শন ও মতবিনিময়কালে সরকারি কর্মকর্তা-কর্মচারী শিক্ষক অভিভাবক সুধীজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা উপজেলার উন্নয়ন ও জনসেবা নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

মহম্মদপুরে সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান ও থানা পরিদর্শনে ডিসি

আপডেট সময় : ০৭:১৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬