ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাইলট জীবিত

তুরস্কে প্রশিক্ষণের সময় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ৫১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়ালোভা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার ১২ আগস্ট তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণ ফ্লাইটের সময় ইয়ালোভা এয়ারফিল্ড কমান্ড এলাকায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় যুদ্ধবিমানটির পাইলট প্যারাসুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তাকে চিকিৎসার জন্য ইয়ালোভা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইয়ালোভা প্রদেশের চিফটলিককয় জেলার তাসকোপ্রু শহরের কাছে ১৮তম মেইন জেট ঘাঁটির আশপাশে বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত চিকিৎসক ও অগ্নিনির্বাপণ দলের সদস্যদের পাঠানো হয়। উদ্ধারকাজ শেষে আহত পাইলটকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্তের পর এফ-১৬ যুদ্ধবিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা নির্ধারণ করা হবে। এ ঘটনায় যুদ্ধবিমানটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পাইলটের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

পাইলট জীবিত

তুরস্কে প্রশিক্ষণের সময় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট সময় : ১১:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬