ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইউরোপেও পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৫০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে ইউরোপে থাকা মার্কিন অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে তেহরান। ইউরোপের কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে ইরানের নেতাদের বরাত দিয়ে জানিয়েছে ইউরো নিউজ ও ইরান ইন্টারন্যাশনাল।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া প্রথম দিকের সম্ভাব্য লক্ষ্য হতে পারে। সম্প্রতি দেশটি তাদের একটি বিমানঘাঁটিতে মার্কিন বিমানকে জ্বালানি দেওয়ার অনুমতি দিয়েছে। পাশাপাশি সাইপ্রাসেও মার্কিন ও পশ্চিমা সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া সাব-সি ফাইবার অপটিক ক্যাবল লক্ষ্য করার পরিকল্পনার কথাও বলা হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র পূর্ণমাত্রার হামলা চালালে এর জবাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামোও হামলার লক্ষ্য হতে পারে।

এরই মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়ার সামরিক সহায়তার খবর। গোয়েন্দা নথি ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, রাশিয়া ইরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম এবং বিস্ফোরক সামগ্রীর একটি বড় চালান পাঠিয়েছে। দুই ডজনের বেশি রুশ জাহাজে করে এসব সামরিক সরঞ্জাম ইরানের আমিরাবাদ বন্দরে পৌঁছেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এর আগে চলতি বছরের প্রথমার্ধে ৪০ দিন ধরে চলা সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে ফলপ্রসূ আলোচনা ছাড়াই সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা এবং ইরানের সম্ভাব্য দূরপাল্লার পাল্টা হামলার হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইউরোপেও পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০৯:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬